ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজির অভিযোগ ও লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে সড়ক অবরোধ

    admin
    October 14, 2026 7:28 pm
    Link Copied!

    সজিব আহমেদ
    , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং

    ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে চাঁদাবাজির প্রতিবাদ ও ব্যাংকে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বাজারের ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

    স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সিডস্টোর বাজার এলাকায় কয়েকজন ব্যবসায়ী একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় এক ব্যক্তি লাইন ভেঙে টাকা জমা দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে ওই ব্যক্তিকে কিল-ঘুষি মারা হয়। এর জেরে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে আসেন।

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক ও সচল রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST