ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শাজাহানপুর উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    admin
    August 29, 2026 12:31 am
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///

    ইয়াবাসহ গ্রেফতারকৃত মারুফ হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা বা কর্মী নন বলে জানিয়েছে শাজাহানপুর উপজেলা জামায়াত।

    শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

    সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

    লিখিত বক্তব্যে বলা হয়, গত দুই দিন যাবত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে ‘ইয়াবাসহ জামায়াত নেতা/জামায়াত কর্মী মারুফ হাসান গ্রেফতার’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

    বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী তো দূরের কথা, একজন সমর্থক পর্যন্ত কোন প্রকার মাদকদ্রব্য তথা নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ততা অতীতেও ছিল না, বর্তমানেও নেই। কারণ এই সংগঠনটি প্রতিষ্ঠাই হয়েছে সমাজ থেকে যাবতীয় অন্যায়-অনাচার ও কলুষতা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে।

    সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সারাদেশের ন্যায় শাজাহানপুরেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মিছিল-মিটিং, সভা-সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। উক্ত উন্মুক্ত প্রোগ্রামসমূহে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন। সেসব উন্মুক্ত প্রোগ্রামের ছবি ব্যবহার করে কাউকে জামায়াতের নেতা বা কর্মী হিসেবে প্রচার করা সম্পূর্ণ অপপ্রচার ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত।

    নেতৃবৃন্দ বলেন, তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের বক্তব্য ছাড়া অনুমান, ফেসবুকের ছবি বা তৃতীয় কোন ব্যক্তির বক্তব্যের উপর ভিত্তি করে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন ও অপেশাদার সাংবাদিকতার শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বগুড়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা কাওসার আলী, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, অধ্যাপক গাজিউর রহমানসহ কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST