মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে ইয়ারপুরস্থ এমপি ভিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নোয়াখালী২ (সেনবাগ-সোনাইমুড়ী আসনের) সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন।
এ সময় কাবিলপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, “আগামী কয়েক মাস পরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দলীয়ভাবে সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখতে।


