ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষার্থীদের দক্ষ করতে সহশিক্ষা কার্যক্রম বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

    admin
    August 29, 2026 12:43 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষা-বান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্কুল পর্যায় থেকে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে।

    শুক্রবার (২৮ আগষ্ট) যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা খাতে বর্তমানে জিডিপির প্রায় ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। পর্যায়ক্রমে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, “যাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত ধরে দেশকে এগিয়ে নিতে চাই, তাদের জন্য শিক্ষা খাতে বিনিয়োগে কোনো কার্পণ্য করা হবে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে।

    যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), কম্পিউটার ল্যাব ও গ্রন্থাগারের পরিধি ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

    সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST