ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাভারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

    admin
    November 1, 2025 6:03 pm
    Link Copied!

    ফয়সাল :সাভার প্রতিনিধি,

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে সাভার পৌর যুবদলের আয়োজনে ঢাকা আরিচা মহাসড়কে সাভার থানাষ্ট্যান্ড মর্ডান প্লাজার সামনে থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাভার সিটি সেন্টার এর সামনে রেলিটি শেষ হয় ।

    র‍্যালিটি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী তাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীর সমন্বয়ে অনুষ্ঠিত হয়।

    র‌্যালি শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাজুল বলেন, ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনায় তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নে সাভার পৌর যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এই দফার একটি হলো অসচ্ছল সাধারণ মানুষ যাদের আয়ের উৎস কম তাদের স্বাবলম্বী করতে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এর মাধ্যমে বিনামূল্যে খাদ্যসমগ্রী বিতরণ করা হবে। সেই লক্ষ্যে আমরা সাভার পৌর যুবদল কাজ করে যাচ্ছি এবং সকল জনগণের কাছে বিএনপির জন্য ধানের শীর্ষে ভোট প্রার্থনা করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST