ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদমে কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়ে অপহরণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা

    admin
    July 5, 2026 9:41 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান,প্রতিনিধি।

    বান্দরবানের আলীকদমে উপজেলা কৃষক দলের এক নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় মামুনসহ আটজনকে আসামি করে আলীকদম থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে আনোয়ারুল ইসলাম মামুন (২৬) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলা হলেও তিনি তা উপেক্ষা করে জোরপূর্বক বিয়ে করার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
    এজাহারে আরও বলা হয়, গত ৮ জুন সকালে মেয়ের খোঁজ না পেয়ে তাঁর বাবা আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ আটজন ওই ছাত্রীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
    ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, “আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আমার মেয়েকে উদ্ধারের দাবি জানাচ্ছি।”
    এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, “আনোয়ারুল ইসলাম মামুনের সাংগঠনিক পদ বর্তমানে স্থগিত রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST