বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১ টি বিশেষ অভিযানে ০১টি মোটরসাইকেলসহ *৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল ভোর ৬ টার সময় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম হতে ০১টি মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০,৪০০/- এবং মোটরসাইকেলের বাজার মূল্য ১,৪০,০০০/- সর্বমোট ১,৭০,৪০০/- (এক লক্ষ সত্তর হাজার চারশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। *উল্লেখ্য, গত আগস্ট মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।*
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।


