ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারী সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ সম্পন্ন।

    admin
    September 30, 2026 2:59 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

    বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ( ৩০সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST