আবু রায়হান, মণিরামপুরঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলতাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক মো. খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আয়ুব আলী ও মো. মাসুদ পারভেজ রুবেল।
এ ছাড়া মণিরামপুর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, লাউড়ি রামনগর মাদ্রাসার ছাত্রদলের সাধারণ সম্পাদক সোঃ আরাফাত হোসেন এবং ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা ও যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



