ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

    admin
    October 23, 2025 8:57 pm
    Link Copied!

    জসিম উদ্দিন জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

    মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের হলরুমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে ছাত্রশিবির তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা।

    কলেজ শাখার সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক আব্দুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক সম্পাদক মু. ইউসুফ ইসলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম ফরিদ উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ার, সেক্রেটারি এম. আব্দুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মারুফ আহমদ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ সেক্রেটারি সাকিফ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক তাসনিম আব্দুল্লাহ, সারুফ আহমদ, আব্দুল আজিজ, মেহেদী হাসান ইমন সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST