ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির অটো চালক নিহত

    admin
    October 13, 2026 1:47 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান,কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মু’খো’মু’খি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
    নিহত রিপন মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা এবং দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজিচালক ইসলাম মিয়ার ছেলে।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রিপন মিয়ার মৃতু হয়।
    ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলে উপস্থিত জনতা পিছু নেন, পরে জুড়ী সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
    কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST