ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    admin
    October 29, 2025 2:01 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল

    টাঙ্গাইল নানা রকম আয়োজনের মধ্য টাঙ্গাইলে ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকালে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যু্বদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আছে নেতাকর্মী পরে ঘাটাইল গণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে থেকে একটি রেলি বের হয় শহরে বিভিন্ন সরক ঘুরে উপজেলা গিয়ে শেষ, আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি লুৎফর রহমান খান আজাদ। তিনি বক্তব্য প্রদানকালে এক পর্যায়ে শহীদ জিয়া ও তারেক রহমানের উপর নির্বিচারে নির্যাতনের কথা স্বরণে অঝোরে কেঁদে ফেলেন। মুহুর্তেই সভাস্থল নিরব নিস্তব্ধ হয়ে যায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST