ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

    admin
    August 3, 2026 12:11 pm
    Link Copied!

    মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    ​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
    ​আজ ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোট ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।​জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।​
    এই সফল অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST