ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

    admin
    October 15, 2026 6:14 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধরকে অবসর জনিত কারনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
    বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ সিদ্দিক, চিওড়া বালিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ আকতার, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক পঙ্কজ কুমার ভোমিক, স্কুলের প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ, মাসুদুর হক, আবদুল হান্নান, মানপত্র মাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা নুর উদ্দিন সাফিন।
    শাহজালাল ভূঁইয়া সুমন ও ইদ্রিস ফরায়েজি বাবলু পরিচালনায় এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন স্কাইল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈন উদ্দিন মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক একেএম জাকারিয়া, মুকবুল আহমেদ, পেয়ার আহমেদ ফরায়েজি, আমির হোসেন মেম্বার প্রমুখ।
    অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় ৪ জন কৃতি শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিদে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে ক্রেস প্রদান করা হয়।
    বিদায়ী প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধর কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি দীর্ঘ ৩২বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছি। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে বক্তব্যে দেয়ার মত অবস্থায় নেই। তবে এই স্কুল আপনাদের সম্পদ, এটি আপনারা রক্ষনাবেক্ষণ করবেন। আমরা ৬ জন শিক্ষকের মধ্যে আমিসহ ৩জন শিক্ষক বিদায়ী নিচ্ছি। বাকি ৩জন মহিলা শিক্ষক রেখে গেলাম। আপনারা তাদের খেয়াল রাখবেন। ভুল হলে শুধড়ে দিবেন। আর এই শিক্ষক জীবনে যদি আমি কাউকে কখনো কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বাকি জীবনটা সুস্থ থাকতে পারি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST