ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

    admin
    October 11, 2026 7:24 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে
    প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার।
    নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
    নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
    আটক মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
    পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রোববার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওর সময় গতিরোধ করে পুলিশ। এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেন আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
    নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST