ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজার হাটে অহিংসা প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন

    admin
    October 11, 2026 7:21 pm
    Link Copied!

    রতন রায়: কুড়িগ্রাম প্রতিনিধিঃ
    ১১-১০-২০২৬ ইং

    কুড়িগ্রাম রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরি হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে BMZ ও NETZ Bangladesh-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা (AHIMSA) প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন করা হয়েছে।

    ১১ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং GUK-এর এরিয়া কোঅর্ডিনেটর মোছাঃ সুলতানা নাজনীন ও ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ পারভিন আকতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করা হয়।

    প্রকল্পের আওতায় রাজারহাটের ৪টি ইউনিয়নের ৪টি বিদ্যালয়ে স্টুডেন্ট ফোরাম, আত্মরক্ষাকারী দল ও নাট্যদল গঠন করা হবে। পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে CSO কমিটি গঠন করে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে অংশীজনদের সমন্বিতভাবে সম্পৃক্ত করা হবে।

    অহিংসা প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST