মোঃফরমান উল্লাহ,কুলিয়ারচর প্রতিনিধি//
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার রামদী ইউনিয়নের গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি- কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মাহফুজুল হক।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকলের সর্ব সম্মতি ক্রমে মোঃ সালাউদ্দিন (লিচু)কে সভাপতি, মোহাম্মদ অহিদুজ্জামান কে সাধারণ সম্পাদক এবং মোঃ শফিকুল ইসলাম কাজল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় নবগঠিত কমিটির কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।


