ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আবারো শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের দৌরাত্ম, ম্যানেজের চেষ্টা কর্তৃপক্ষের

    admin
    September 22, 2026 6:06 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত এ্যাম্বুলেন্সের চালক দিয়ে রোগীর দেহে ইনজেকশন পুশ করা সহ আবারো নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: নাজির আহমেদ গণমাধ্যম কর্মীদেরকে অবৈধভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। সরজমিনে দেখা গেছে গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বহিরাগত একএ্যাম্বুলেন্সের চালক একজন মহিলা রোগীর দেহে ইনজেকশন পুশ করছে। ওই সময় জরুরী বিভাগে দায়িত্বরত ছিলেন ডা: আলমগীর হোসেন ও মেডিকেল এ্যাস্ট্যিান্ট আব্দুস সালাম।

    তাছাড়া জরুরী বিভাগ রোগীদের দালালরা জোর করে রোগী নিয়ে বাইরে ক্লিনিকে নিয়ে যাচ্ছ। এমনকি পরীক্ষা— নিরীক্ষা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে না করিয়ে বাইরে ক্লিনিকে পঠানো হচ্ছে। দাইপুকুরিয়া ইউনিয়নের অসহায় মোহা: দুরুল হোদা বলেন আমি অত্যন্ত গরীব মানুষ। আমার ছেলে দেলওয়ার হোসেন বিষ পান করলে তাকে চিকিংসার জন্য সরকারী হাসপাতালে নিয়ে আসলে নাইট গার্ড সেলিম আমার নিকট হতে জোর করে ৫০০ টাকা নিয়েছে। স্থানীয় আরো কয়েকটি সূত্রে জানা গেছে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে রয়েছে দালালদের দৌরাত্ব। স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিক কর্মচারী ও কর্মচারীর সাথে স্বয়ং উপজেলা স্বাস্থ্য ও পরিবার – পরিকল্পনা অফিসার ডা: নাজির আহমে্দের অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি কারনে কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মচারীর সাথে অমানবিক আচরণ করেন। তাছাড়া তিনি দুপুর ১২ হতে সাড়ে ১২টার পর্যন্ত কোন লোককে তার চেম্বারে প্রবেশ করতে দেন না।

    এ ক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন একমাত্র ডা: নাজির আহমেদের দূর্ব্যবহারের কারণেই স্বাস্থ্য কমপ্লেকে্্র কোন ভাল ডাক্তার থাকছেন না। এসে মাত্র কিছুদিন থেকেই আবার বদলী হয়ে অন্যত্রে চলে যাচ্ছেন। স্থানীয় গোপন সূত্রে জানা গেছে প্রায় অনেক দিন যাবত জরুরী বিভাগে এধরনের অবৈধভাবে বহিরাগতদের দিয়ে ইনজেকশন পুশ সহ বিভিন্ন ধরনের কাজ করানো হয় গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজাহারুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০টি ডেঙ্গু পরীক্ষার জন্য কীটস প্রদানকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন ,বাইর থেকে কেউ এসে বিশৃংখলা ঘটায় বা হাঙ্গামা করা খুবই দু:খজনক।

    তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অপরি্চ্ছন্নতা দেখে দু:খ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কঠোর নজরদারীর জন্য অনুরোধ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার –পরিকল্পনা অফিসার ডা: নাজির আহমেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বাকীর করে বলেন, আমি কারো সাথে দূর্ব্যবহার করিনা। আজকেও একজন দালাল ধরেছিলাম। মুচলেকা নিয়ে ছেড়া দেয়া হয়েছে। বহিরাগত এ্যাম্বুলেন্সের চালক দিয়ে ইনজেকশন পুশ করার ব্যাপারে শোকজ করা হয়েছে। জনবল সংকট ,আলট্রাসনা মেশিন ও এক্সরে ফিল্মের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরকে কৌশলে ম্যানেজ করার অভিযোগ অস্বীকার করেন। তবে গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার একটি ভিডিও ছবিতে ঘটনার সত্যতা মিলেছে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST