ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবর্ষে রণসঙ্গীত প্রতিযোগিতা

    admin
    September 22, 2026 6:35 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ পালন উপলক্ষে রণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সঙ্গীত পরিচালক ইউসুফ মজুমদার ও সাংবাদিক শাহিন মিয়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, তেরটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। সঙ্গীত প্রতিযোগিতায় গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রথম, ফেলনা উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, লুদিয়ারা জহির আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয়স্থান অর্জন করে। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST