ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম

    admin
    August 31, 2025 9:11 pm
    Link Copied!

    শহীদুল ইসলাম শরীফ, দোহার, ঢাকা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। রবিবার (৩১ আগষ্ট, ২০২৫) বিকেলে দোহারের জয়পাড়ায় দলটির থানা কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।

    ঢাকা জেলা দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ইউনুস আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের বিজয় দেখতে চাই।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান এবং এই বিজয়ে সবার সহযোগিতা কামনা করেন।
    মতবিনিময় সভার শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম মোনাজাত পরিচালনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST