ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    September 2, 2025 6:27 pm
    Link Copied!

    ‎মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী থে‌কে//

    রাজশাহী দুর্গাপুরে পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‍্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

    ‎সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    ‎গ্রেফতারকৃতরা হলেন, জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী (৪০) একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা (৪৫) ও বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে মতিউর রহমান (৩৭)।

    ‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয় ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST