ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    admin
    September 1, 2025 1:24 pm
    Link Copied!

    বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

    রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার, রূপকারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ (১ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টায়, আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সমবেত নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল—এ দল স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-কৃষি বিষয়ক সম্পাদক, জনাব মোঃ সেলিম উদ্দিন বাহারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, বাবু অলক বিকাশ চাকমা।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো: নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক; কাচালং সরকারি কলেজ ছাত্রদল ,  বিপাসু চাকমা, উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক; মিহির চাকমা, কৃষক দলের সদস্য; আলো বিকাশ চাকমা, রূপকারী ইউনিয়ন বিএনপি নেতা এবং খুকু মনি চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মৎসজীবী দলের সভাপতি; আব্দুল মান্নান, তাঁতীদলের পৌর সভাপতি; খিজির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক; আনোয়ার বিন নাছির (রিয়াজ), উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক; আব্দুল সামাদ, সদস্য সচিব; নাছির উদ্দিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক; মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক; নবির হোসেন, ফুলেস কারবারি (মাচালং বাজার কমিটির সদস্য) ও রজত বিকাশ চাকমা।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি আরো আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছে।  তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল জাতির ঐক্য ও সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, “আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সমান। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। আমরা সবাই সমান অধিকার ভোগী। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, “সেই সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি, বড় জাতি সবাই একসঙ্গে লড়াই করে এই দেশ স্বাধীন করা হয়েছে। সেই ঐক্য পুনরুদ্ধার করতে হবে।

    সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন,  আজ আমরা আমাদের প্রিয় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে একত্রিত হয়েছি। এই দিনে আমরা শুধুমাত্র আমাদের অতীতের গৌরবের কথা স্মরণ করি না, বরং আগামী দিনের লক্ষ্যের দিকে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। আমাদের দল গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
    আমরা সবাই জানি, দেশের বর্তমান পরিস্থিতি আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। তাই আমাদের দায়িত্ব হলো, গণতান্ত্রিক আদর্শ রক্ষা করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের প্রতিটি মানুষকে সমান অধিকার দেওয়ার জন্য সংগ্রাম অব্যাহত রাখা।

    আজকের এই অনুষ্ঠানের সফলতা সম্ভব হয়েছে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সহমর্মিতা এবং উদ্দীপনার কারণে। আমি আমাদের সকল অতিথি, নেতা-কর্মী ও সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানাই। আশা করি, আগামী দিনগুলোতেও আমরা একত্রিত থেকে দেশের জন্য আমাদের দায়িত্ব পালন করে যাব।
    শেষে আমি সকলকে সুস্থতা, শান্তি এবং শক্তির জন্য শুভকামনা জানাই। চলুন আমরা সবাই মিলিত হয়ে একটি শক্তিশালী, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাই।
    তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভার মধ্য দিয়ে দলের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST