জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে মাদকের ক্ষতিকর প্রভাব ও আমাদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৫ জুন (বৃহস্পতিবার) সকালে গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি।
উক্ত সেমিনারে এক্সপার্ট প্যানেলিস্ট হিসেবে আলোচনা রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের MODC (Medical Officer Disease Control ) ডা. সাঈদ আল মনসুর এবং Medical Officer (MO) ডা. আকিব মাহমুদ মাহী।
সেমিনারে আলোচকরা মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে প্রধান আলোচক ডা. মঞ্জুর আহমেদ সাকি সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাদক মুক্ত থাকার শপথ পাঠ করান।


