ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৫ পেলেন কবি ও নারী উদ্যোক্তা শাম্মি খান ‎

    admin
    August 29, 2025 2:37 pm
    Link Copied!

    ‎‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎কবি, সংগঠক ও নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শাম্মি খানকে সম্মাননা ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান করা হয়েছে।

    ‎বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানটি মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেট-এ (ট্রিপল এস হোটেল) অনুষ্ঠিত হয়।

    ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

    ‎শাম্মি খান বর্তমানে শাম্মি বুটিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাহিত্য সংসদ, নেত্রকোনা-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজ, সাহিত্য ও নারী উদ্যোক্তা হিসেবে তাঁর নিরলস কাজকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

    ‎সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শাম্মি খান বলেন, ‘সিস্টার মাদার তেরেসা দীন-দরিদ্র সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং সমাজ বদলে মানুষের পাশে থেকেছেন আজীবন। এমন একজন মহিয়সী নারী বর্তমান সমাজে খুবই দরকার। তার জীবনী এবং কর্মযজ্ঞ মানুষের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে। কর্তৃপক্ষ এমন সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে পুরস্কারে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। আমি চাই সমাজ, সংস্কৃতি ও নারীর উন্নয়নে আজীবন কাজ করে যেতে।”

    ‎জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST