ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেহেরপুরের কৃতিসন্তান অ্যাডভোকেট আসিফ হাসানকে বিচারপতি নিয়োগ ।

    admin
    August 26, 2025 10:15 am
    Link Copied!

    এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

    মেহেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসানকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের বাসিন্দা এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের ছেলে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক আসিফ হাসানসহ ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

    শপথ গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

    উল্লেখ্য, অ্যাডভোকেট আসিফ হাসানই মেহেরপুর জেলার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST