ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

    admin
    August 31, 2025 6:03 pm
    Link Copied!

    শিমুল পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST