এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার
কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞাকে সভাপতি এবং মোজাম্মেল হক আইমানীকে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।
জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা হারিসুল বারী রনি, অধ্যাপক হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীল নেতারা।
সম্মেলনে প্রথমে ২০২৫–২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মাশাওয়ারাভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা এবং সেক্রেটারি হিসেবে মোজাম্মেল হক আইমানীর নাম ঘোষণা করা হয়।
দ্বি-বার্ষিক এ সম্মেলনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণ করা হয়।

