ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার জামায়াতের ইউনিটের সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত

    admin
    July 19, 2026 12:10 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে শনিবার (১৮ জুলাই) এক ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। বারীনগর হাইস্কুল অডিটোরিয়ামে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

    ​সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হকের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আবু তাসনীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।

    ​শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন এডভোকেট ডাক্তার ফারুক, সামিউল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, নাহিদ হাসান এবং ফেরদাউস হাসান জাকির।

    ​এছাড়াও অনুষ্ঠানে যশোর সদর উপজেলা কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ​শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের ইউনিট সভাপতিদের দক্ষতা উন্নয়ন, আদর্শিক গঠন এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST