মো: সিপাউর রহমান, কুলাউড়া, মৌলভীবাজার :
জিয়া শিশু কিশোর সংগঠন (জিশিস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সংগঠ ক হুমায়ুন কবির শাহীন।
হুমায়ুন কবির শাহীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহসভাপতি ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জিশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে শিশু-কিশোরদের কল্যাণে জিশিসের কার্যক্রম আরও বেগবান হবে।
নবনির্বাচিত সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।।

