রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১৮-৭-২০২৬ ইং
কুড়িগ্রামের রাজারহাটে আজ শনিবার (১৮ জুলাই) উদ্বোধন হয়েছে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল-রাইজিং স্টারর্স রাজারহাট একাদশ ও রাজারহাট স্পোর্টস একাডেমি একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব উপস্থিত থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন – রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী , উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের পিতা মোঃ রেজাউল করিম সরকার।
সভাপতিত্ব করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন। এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নজরুল ইসলাম, রমজান সিকদার, শাহাদাত হোসেন লাল- বণিক সমিতির সাধারণ সম্পাদক, – যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম (টি-আর মোটরস), স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাদুস রানা, মোঃ আলী আজগর লাল, মোঃ আজিজুল হক, সদস্য মোঃ শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন, শামিউল ইসলাম, মোঃ নুর ইসলাম ও গোলাপ রব্বানী এবং রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক মোন্নাফ আলী, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন ও সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, এবং মাহিন, তপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
‘জেগে উঠো ফাউন্ডেশন, রাজারহাট, কুড়িগ্রাম’ আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে শুভকামনা জানান অতিথিরা। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করার কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, শহীদ রাজীবের স্মৃতিতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

