ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সদস্যদের চেম্বারের শুভেচ্ছা

    admin
    July 18, 2026 5:37 pm
    Link Copied!

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পরিচালক আলহাজ মো. শুকুরুদ্দিন, মো. মনিরুল ইসলাম মুনি, শহিদুল ইসলাম শহীদ, আরিফ উদ্দিন ইতি, সাবেক সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম এবং ব্যবসায়ী শামসুল হক গানুসহ চেম্বারের অন্যান্য সদস্য ও ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক পরিবহন ও ট্রাক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জেলার পরিবহন খাতের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST