রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীতে বিশ মিটার গাইডওয়ালে দশ জায়গায় ফাটল নিম্ন মানের কাজ করার অভিযোগ উঠছে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সরে জমিনে গেলে দেখা যায় সরকারি টাকায় সদ্য নির্মাণ করা একাধিক ফাটল যুক্ত বিশ মিটারের একটি গাইড ওয়াল যার নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় দুই লক্ষ টাকা
স্থানীয়দের অভিযোগ নাম মাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাত করেছেন ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান আব্দুর রহিম। গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচীর আওতায় ২০২৫/২০২৬ অর্থ বছরে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড গেনদাস কানাইকাটা মধ্যপাড়া হাচান আলীর বাড়ী হইতে জামিয়ারের বাড়ী পর্যন্ত কাচা রাস্তা সংস্কার পুকুরে গাইডওয়াল নির্মাণ ও মাটি ভরাট বাবদ বরাদ্দ ছিল দুই লক্ষ চার হাজার টাকা মাটি ভরাট ও রাস্তা সংস্কার না করে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করে গাইড ওয়াল নির্মাণ করায় একাধিক ভাটল ধরায় ক্ষিপ্ত সাধারণ মানুষ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলা প্রকল্পের বাস্তবায়ন হয় প্রকল্পটি স্থানীয় বাসিন্দা একরামুল, মমিনুর, মাসুদ, জামিয়ারসহ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিরা বলেন নিম্ন মানের কাজ পুনরায় করাসহ এলাকার রাস্তা ঘাট মেরামতের দাবি জানান তারা। এবিষয়ে ইউপি সদস্য আব্দুর রহিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,ভারী বৃষ্টিপাতের কারনে গাইডওয়াল টি নির্মাণের পর পরেই ভেঙে যায় প্রয়োজনে আমি ঠিক করে দিবো। জানতে চাইলে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন বিষয়টি খুবই দুঃখজনক আমি খবর নিয়ে দেখে কার্যকারী ব্যাবস্থা
নিবো।

