ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে ১,৪০০ চারা রোপণ

    admin
    July 29, 2026 6:52 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:

    পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বরগুনা শাখা।

    বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বরগুনা সদর উপজেলার ক্রোক খাল পাড় এলাকায় পূবালী ব্যাংক পিএলসি, বরগুনার সৌজন্যে ১ হাজার ৪০০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

    কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

    এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, বরগুনার সিভিল সার্জন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পূবালী ব্যাংক বরগুনা শাখার ম্যানেজার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু গাছ লাগানো নয়, রোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST