ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লামার চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য: চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পেলেন এসআই সত্যজিৎ বড়ুয়া

    admin
    July 29, 2026 7:11 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবান ঃ

    বান্দরবানের লামা উপজেলার বহুল আলোচিত সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রশংসাপত্র পেয়েছেন লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া।
    সোমবার (২৭ জুলাই) দুপুর ১টায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান (পিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) সঞ্জয় সরকার।
    অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম রেঞ্জের ১৬ জন পুলিশ সদস্যকে এ প্রশংসাপত্র প্রদান করা হয়। এর আগে ২৬ জুলাই অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সম্মাননা প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ১৬ নম্বরে স্থান পান লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া।
    প্রশংসাপত্র পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই সত্যজিৎ বড়ুয়া বলেন, “মামলা দায়েরের পর বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং লামা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় আমার নেতৃত্বে এএসআই প্রকাশ ঘোষসহ একটি বিশেষ অভিযান দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা মামলার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। চট্টগ্রাম রেঞ্জের এই স্বীকৃতি আমার পেশাগত জীবনের একটি বড় অর্জন, যা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রাণিত করবে।”
    লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “এসআই সত্যজিৎ বড়ুয়ার এই অর্জন লামা থানা পুলিশের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর এই স্বীকৃতি পুরো পুলিশ বাহিনীর জন্যই অনুপ্রেরণার।”
    উল্লেখ্য, গত ২০ মে রাতে বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার ঘটনায় এসআই সত্যজিৎ বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত তদন্তে মামলার রহস্য উদঘাটিত হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজন আলোচিত দস্যুকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST