ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ১৫০০ টমটম লাইসেন্স কেলেঙ্কারির নেপথ্য হোতা প্রমথ পাল: বদলি হলেও ফিরতে বড় অঙ্কের টাকার মিশন!

    admin
    July 29, 2026 7:00 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার

    কক্সবাজার পৌরসভাকে দুর্নীতি ও অবৈধ আয়ের আঁতুড় ঘরে পরিণত করা বহুল আলোচিত ১,৫০০ টমটম (ইজিবাইক) লাইসেন্স কেলেঙ্কারির মূল কারিগর, সাবেক বিতর্কিত লাইসেন্স পরিদর্শক প্রমথ পাল পুনরায় কক্সবাজার পৌরসভায় ফিরে আসতে তোড়জোড় শুরু করেছেন। অনিয়ম, জালিয়াতি ও লাইসেন্স বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগে মহেশখালী পৌরসভায় বদলি করা হলেও প্রশাসনিক আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি পুনরায় স্বীয় পদে পুনর্বাসিত হতে কোটি টাকার মিশনে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।

    অভিযোগ রয়েছে, পর্যটন নগরী কক্সবাজারে যানজট ও জনভোগান্তির মূল কারণ নিয়ম বহির্ভূত অবৈধ টমটম ও ইজিবাইকের অনুমোদন। আর এই লাইসেন্স বাণিজ্যের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন তৎকালীন লাইসেন্স পরিদর্শক প্রমথ পাল এবং তাঁর সহযোগী সিন্ডিকেট। ভূয়া ও অবৈধ লাইসেন্স ইস্যু করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর তীব্র ক্ষোভের মুখে প্রশাসন প্রমথ পালকে মহেশখালী এবং তাঁর সহযোগী নুরুল হককে বদলি করতে বাধ্য হয়।

    তবে বদলি হলেও তাঁদের দুর্নীতির নেটওয়ার্ক থামেনি। প্রমথ পাল বর্তমানে মহেশখালী অবস্থান করলেও তাঁর চোখ এখনো কক্সবাজার পৌরসভার লাইসেন্স শাখায়। সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য বহাল রাখতে এবং যেকোনো মূল্যে কক্সবাজারে নিজের পদায়ন নিশ্চিত করতে প্রশাসনিক উচ্চপদস্থ মহল ও প্রভাবশালী কর্মকর্তাদের কাছে মোটা অঙ্কের ঘুসের প্রস্তাব নিয়ে দরকষাকষি চালাচ্ছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

    আদালতে ঝুলছে প্রমথ পালের দুর্নীতি মামলা, প্রমথ পালের এই অপকর্ম কেবল অভ্যন্তরীণ অনিয়মেই সীমাবদ্ধ নয়; তাঁর বিরুদ্ধে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯/১৬১/১৬২/১৬৩/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মারাত্মক সব অভিযোগে ফৌজদারি মামলা (আবেদন) চলমান রয়েছে। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত এমন একজন আসামীকে কিসের ভিত্তিতে এবং কোন স্বার্থে পুনরায় কক্সবাজার পৌরসভায় ফিরিয়ে আনার পাঁয়তারা চলছে – তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও সংশয়।
    এ বিষয়ে জানতে প্রমথ পালের ব্যবহৃত মোবাইল নং ০১৮১২—০৯৯ এ যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই ।

    যানজটে অচল শহর, চরম ক্ষোভ প্রমথ পালের বিরুদ্ধে শহরবাসীর, প্রমথ পালদের সৃষ্ট এই অবৈধ লাইসেন্স বাণিজ্যের কারণে বর্তমানে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি টমটম কক্সবাজার শহরের রাজপথ দখল করে আছে। প্রতিদিন তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে পর্যটন শহর, চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ নাগরিক ও আগত পর্যটকেরা।
    প্রমথ পালের পদায়ন ঠেকানোর আল্টিমেটাম শহরবাসীর, কক্সবাজারের সচেতন মহল ও নাগরিক সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই দুর্নীতি মামলার আসামী ও বিতর্কিত কর্মকর্তা প্রমথ পালকে কক্সবাজার পৌরসভায় পুনরায় পদায়ন করতে দেওয়া হবে না।

    কক্সবাজার নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের পুনর্বাসনের চেষ্টা মানেই কক্সবাজার পৌরসভাকে আবারও লুটেপুটে খাওয়ার সুযোগ দেওয়া। প্রমথ পালের কুখ্যাত সিন্ডিকেটের তৎপরতা বন্ধে অনতিবিলম্বে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। বিতর্কিত এই কর্মকর্তার কক্সবাজারে পদায়ন ঠেকানো না হলে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা না নেওয়া হলে সর্বস্তরের পৌরবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST