ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাপতিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ

    admin
    August 29, 2026 3:15 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ- জামান খানকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

    এঘটনায় তিনি শুক্রবার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক সভায় হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি কেশবপুর শহরের মদিনা ইলেক্ট্রনিক্সে বসেছিলেন। এ সময় ওয়াজেদ আলী খান ডবলু তাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

    আশরাফ- উজ- জামান খান বলেন, প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

    এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি।

    এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রোকসানা খাতুন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST