ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আরসু ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    July 18, 2026 11:58 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    সামাজিক ও মানবিক সংগঠন আরসু ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী খাটরা আন্দিপুকুর মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রউফ মিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাস্টার মো. আহসান উল্লাহ।

    প্রধান অতিথির বক্তব্যে আরসু ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে আরসু ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি হাজী শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সদস্য আব্দুল মোতালেব এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হামিদ উল্লাহ।

    আলোচনা পর্বে ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইব্রাহিম স্বপন, মোদ্দাসির হোসেন, মাওলানা ইসমাইল মুহতামিম ফারুকীয়া মাদ্রাসা. বিপন. মাবুলক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মো. নরুল আফসার আশিক এবং সহ-সভাপতি সাইফুল আলম জুয়েল।

    আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন. খতিব গুনবতি জামে মাসজিদ।পরিশেষে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST