ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

    admin
    July 29, 2026 7:14 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও আলোকায়নকে প্রাধান্য দিয়ে ঘোষিত এই বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।

    বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

    বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, “এটি পৌরবাসীর সার্বিক সেবা বৃদ্ধি ও একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বাজেট। এতে কোনো নতুন কর আরোপ করা হয়নি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।”

    অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST