ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার

    admin
    October 19, 2026 8:02 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কাশিনগর ইউনিয়নের নিলক্ষী-বিষ্ণুপুর পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়। বিষ্ণুপুর পূজামণ্ডপের সভাপতি নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহসিন কবির, নিলক্ষী-বিষ্ণুপুর পূজামণ্ডপের সেক্রেটারি কনক কিশোর দাশ, ক্লাসিক মোটরস কুমিল্লার স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন, জামায়াত নেতা শফিকুর রহমান শফিউল্লাহ, জামাল উদ্দিন, আবুল কাশেম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা শাহ মিজানুর রহমান বলেন, সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা একজনই। আমরা সবাই সৃষ্টিকর্তাকে প্রভু হিসেবে মানি। কোনো ধর্ম মানুষকে খারাপ পথে পরিচালিত করে না কিংবা অসৎ পথ ও অন্যায় কাজ করতে শেখায় না। সকল ধর্মই মানুষকে সৎ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে। প্রতিটি ধর্ম মানুষকে মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে।
    তিনি আরও বলেন, ডাঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সে সময় হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন। তখন চৌদ্দগ্রামের একটি মন্দিরের জন্য সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের বরাদ্দ এনে দিয়েছিলেন তিনি। আগামীতেও জামায়াত আপনাদের পাশে থাকবে। আজ ডাঃ তাহের ভাই আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন।
    শাহ মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চায়। সে লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করতে পারবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST