মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র মোস্তাকিম (৩) নামে একটি শিশু খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় বাড়ির পাশে পুকুরে ডুবে গেছে শিশুটি। পড়ে উদ্ধার করে
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নে সাবাজপুর গ্ৰামে । (১৮ শনিবার) আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

