ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় সাব-রেজিস্ট্রর লুৎফর রহমান মোল্লা এর সীমাহীন দূ্র্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন।

    admin
    August 25, 2025 5:25 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি/

    সোমবার (২৫আগস্ট) সকাল ১১ঘটিকায় জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন সভাপতিতে বক্তব্য রাখেন মোহাইমেনুর রহমান-সানা জাতীয় নাগরিক পার্টি
    যুগ্ম সমন্বয়কারী নীলফামারী জেলা,জুলাই যোদ্ধা ইয়াস রুক্সি, উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক (সাবু) উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, পৌর যুবনেতা ছোট বাবু, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, লাদেন হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পৌর তরুণ দলের সদস্য সচিব সামিনুর ইসলাম, তরুণ দলের পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল জামান পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ( লিখন) সহ প্রমূখ। বক্তরা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান  জানান। মানববন্ধনে বক্তারা বলেন ” এই লুৎফর রহমান মোল্লা জলঢাকায় যোগদান করার পর থেকে প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব- রেজিস্ট্রার কোন দলিল করে না। এছাড়াও কোন দলিলের নকল তুলতে গেলে অতিরিক্ত টাকা গুনতে হয়। গত বছরও একটা নকল তুলতে যেখানে ১২ শ থেকে ১৫ শ টাকা দিতে হতো এখন সেখানে ২৫ শ থেকে ৩ হাজার টাকা দিতে হয়। 

    ভুক্তভোগীরা অভিযোগ করেন, জলঢাকা সাব রেজিস্ট্রার অফিস এখন দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

    একটা দলিল করতে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত টাকা দিতে হয়। এরকম হয়রানি থেকে পরিত্রাণ চান জলঢাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST